,

‘গরুর দুগ্ধ পান গরুর প্রতি অবিচার’

milkনিউজ ডেস্ক : ‘স্বঘোষিত’ গো-রক্ষকবাহিনীতে রক্ষা নেই, এনজিও দোসর৷ এবার গরুদের প্রতি নিষ্ঠুরতা রুখতে কোমর বেঁধে নামল দিল্লির এক স্বেচ্ছাসেবি সংস্থা৷ তাদের আপত্তি অবশ্য গরুর দুধপানে৷ কেননা সংস্থার মতে এ কাজও আসলে গরুর প্রতি নিষ্ঠুরতার প্রকাশ৷

সুষম খাদ্য হিসেবে গরুর দুধের ব্যবহার সারা দেশেই৷ শিশুখাদ্য ও দুগ্ধজাত সামগ্রীর জন্যও এই দুধের বিপুল চাহিদা৷ এ কারণে গরুর দুধ পাওয়ার ক্ষেত্রে গরুর প্রতি নিষ্ঠুর আচরণ করেন ব্যবসায়ীরা, এমনটাই অভিযোগ দিল্লির পশুরক্ষা সংস্থাটির (ফেডারেশন অফ অ্যানিমাল প্রটেকশন অর্গানাইজেশনস)৷ তাদের দাবি, বাছুরের জন্ম হওয়া মাত্রই তাকে মা-গরুর থেকে আলাদা করে দেয়া হয়৷ এছাড়া পুরুষ বাছুরকে মা-গরুর কাছে রাখাই হয় না৷ সেগুলিকে গোমাংসের জন্য কসাইদের কাছে বিক্রি করে দেয়া হয়। বাচ্চা সামনে না থাকায় মা-গরুর দুগ্ধক্ষরণও হয় না৷ সেই সময় দুধ পেতে হরমোন ইঞ্জেকশন দেয়া হয় গরুকে, যা আসলে বেআইনি৷ এই অভিযোগ সামনে এনেই গরুর প্রতি নিষ্ঠুরতা বন্ধ করতে সরব সংস্থাটি৷ নিষ্ঠুরভাবে গরুর দুধ যাতে না নেয়া হয় তা প্রচার করতে একটি অনলাইন ক্যাম্পেন চালু করারও পরিকল্পনা আছে তাদের৷ দুধ ও দুগ্ধজাত সামগ্রীর জন্য গরুর প্রতি যে অবিচার দিনের পর দিন হয়ে আসছে, তা পরিবর্তন করতেই এবার উদ্যোগী সংস্থাটি৷সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে