,

হেলিকপ্টার বিধ্বস্ত: ‘এভিয়েশনের গাফিলতি রয়েছে’

coptarনিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ার ইনানীর সৈকত সংলগ্ন পাঁচ তারকা হোটেল সী পার্লে ঢাকা থেকে ক্রিকেটার সাকিব আল হাসানকে নামিয়ে মেঘনা এভিয়েশনের হেলিকপ্টারটি যাত্রী নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রেজু খাল সংলগ্ন সাগরের মোহনায় পড়ে বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছে। এর জন্য প্রাইভেট এভিয়েশনের গাফিলতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার রাতে যমুনা টিভির এক সরাসরি অনুষ্ঠানে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ইন্সটিটিউট অব এক্সিডেন্টাল রিসার্চ বিভাগের সাবেক প্রধান ড. মাহবুবুর রহমান বলেন, ‘এই দুর্ঘটনাটির জন্য কোন ভাবেই এভিয়েশন কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। এখানে অবশ্যই তাদের প্রযুক্তিগত গাফিলতি রয়েছে।’ দেশের অভ্যন্তরীণ চলাচলে প্রাইভেট এভিয়েশন গুলোর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেন এই বিশেষজ্ঞ।

অপরদিকে সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ঢাকা জেলার সাভার ও ধামরাইয়ে, হবিগঞ্জ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া ও মাদারীপুর জেলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

মহাসড়কে এই মৃত্যুর মিছিল কেন? কিভাবে থামানো যায় এমন এক প্রশ্নের জবাবে ড. মাহবুবুর রহমান আরো বলেন, ‘আইন করেও দূর করা যাচ্ছে না মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, পা-চালিত রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন। আর এ কারণেই বাড়ছে সড়ক দুর্ঘটনা।’

‘এ ছাড়াও সড়ক দুর্ঘটনার অন্য কারণগুলো হলো, সোজা রাস্তা ও ডিভাইডার না থাকা, পুরোনো ও ত্রুটিপূর্ণ যানবাহন, ভালো সড়কের অভাব, চালকের অদক্ষতা, ড্রাইভিং পেশার অনুৎকর্ষ, পুরাতন ট্রাফিক সিগনাল ব্যবস্থা, বিকল্প যানবাহনের সুবিধা পর্যাপ্ত না থাকা, যুগোপযোগী আইন প্রণয়ন ও প্রয়োগের অভাব। এই সমস্যাগুলো কার্যকর ভাবে সমাধান করতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে