বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই ওঠে না: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের জন্যে দেশের মানুষ কোনো দাবি তোলেনি। সুতরাং মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই ওঠে না। সংসদের মাধ্যমে সরকারের কার্যকলাপের সূচনা যেখানে, সেই ক্ষেত্রে পুর্ণমেয়াদ অর্থাৎ ৫ বছর শেষ হওয়ার ৩ মাস আগেই কেবল জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। শুক্রবার দুপুরে বান্দরবান সার্কিট হাউসের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

oka_50938
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অচিরেই একটি ট্যুরিজম জোন হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পার্বত্য তিন জেলা এবং কক্সবাজার অঞ্চলে ট্যুরিজমের ক্ষেত্রে নতুন নতুন রাস্তাঘাট ও সেতু-কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আধুনিকায়নে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ৭০ শতাংশ ইতিমধ্যেই বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, বর্তমান সরকারের সময়কালের মধ্যেই শান্তি চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে।

এ সময় মন্ত্রী আরো জানান, পার্বত্য অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক এবং এ কারণেই সর্বক্ষেত্রে অর্থ বরাদ্দ প্রদানের মাধ্যমে যোগাযোগ নেটওয়ার্ক দ্রুত সময়ের মধ্যেই গড়ে তোলা হচ্ছে। ফলে পাহাড়ের মানুষ এবং পাহাড়ি অঞ্চলে অর্থনৈতিকভাবে সামাজিক উন্নয়ন হচ্ছে।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, বিধান চন্দ্র ধর, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মো. শফিকুর রহমান, পৌরমেয়র ইসলাম বেবী এবং জেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ