বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরসহ তিন ভাইয়ের মৃত্যুতে বিয়ে বাড়িজুড়ে শোকের মাতম

e45dd1fb04b6b9d2e2a1f72c3আমিরজাদা চৌধুরী , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বরযাত্রীবাহী মাইক্রোবাসের নিহত ৮ যাত্রীর মধ্যে ছিলেন বর ও তার দুই ভাই। আনন্দের বদলে এখন বিয়েবাড়িজুড়ে এখন কান্নার রোল। কমলগঞ্জে বরের রুপশপুর গ্রামের বাড়িতে এখন মাতম চলছে। স্বজনরা রয়েছেন লাশের অপেক্ষায়।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বর মৌলভীবাজারের কমলগঞ্জের রুপশপুর গ্রামের আবু সুফিয়ান (২৫), তাঁর মামা হাজি আবদুল হান্নান (৬৫), বরের দুই ভাই কামরান (২০) ও ফয়ছল (২৩), বরযাত্রী মুর্শেদ (২৫), হাবিবুল (২২), আলী হোসেন (২৫) ও মুক্তার মিয়া (৪২) নিহত হন।
আবু সুফিয়ানরা তিন ভাই। তিনজনই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

নিহত হাজি আবদুল হান্নানের স্বজন ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক আবদুল আহামদ মিনার বলেন, শুধু কান্না ছাড়া আর কিছু নেই। আমরা লাশের অপক্ষোয় আছি। লাশ হস্তান্তরে আইনি প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ