,

সাভারে একই পরিবারের ৫জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক : সাভারে মসজিদের ইমাম নিয়োগ দেয়াকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের বনগাঁও ইউনিয়নেরর পাঁচ বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হলেন পাঁচ বনগাঁও গ্রামের ইব্রাহিম (৫০), ও তার স্ত্রী পারভীন (৩৫), চাচা হেলাল উদ্দিন (৩৬), বাশার মিয়া (৬৫) ও সালাউদ্দিন (৪০)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকার পলাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে।

clash_50911

এলাকাবাসী জানায় বৃহস্পতিবার পাঁচ বনগাঁও গ্রামে স্থানীয় বায়তুল ওলী জামে মসজিদে এখলাস মোল্ল্যা নামের এক ইমাম নিয়োগ দেয়ার জন্য উদ্যোগ নেন ইব্রাহিম নামের ওই ব্যক্তি। কিন্তু ওই মসজিদে এখলাস মোল্ল্যাকে ইমাম হিসেবে নিয়োগ দেয়া হবে না বলে জানান প্রতিবেশী ফরহাদ। পরে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষ ফরহাদ, সোহেল ও মিলন ইব্রাহিমের উপর হামলা চালায়। এ সময় ইব্রাহিমকে বাঁচাতে আসলে তার স্ত্রীসহ একই পরিবারের পাঁচ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।
পরে পরিবারের অন্য সদস্যরা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের পলাশ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে