,

বড় দুঃসংবাদ থেকে বাঁচলো বাংলাদেশ

 

নিজস্ব প্রতিবেদক : একটুর জন্য সকাল বেলাতেই বড় এক দুঃসংবাদের হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ। আজ শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এই ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অল রাউন্ডার সাকিব আল হাসানকে কক্সবাজারে পৌঁছে দিতেই উড়ে গিয়েছিল হেলিকপ্টারটি।
sakib_50915
জানা গেছে, বিজ্ঞাপনের একটি কাজে অংশ নিতে সাকিব এখন কক্সবাজারে। ইনানির একটি হোটেলে তাঁকে নামিয়ে দিতে বেসরকারি প্রতিষ্ঠানের এই হেলিকপ্টার উড়ে যায়।

সাকিবকে নামিয়ে দিয়ে ফেরার পথে কিছুদূর গিয়েই বিধ্বস্ত হয় হেলিকপ্টার। গিয়ে পড়ে একটি খালে। এতেই হতাহতের ঘটনা ঘটে। সাকিব এর আগেই নেমে গেছেন। তিনি নিরাপদ আছেন।

তবে এই ঘটনায় একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম শাহ আলম। যে বিজ্ঞাপনী সংস্থার হয়ে শুটিংয়ে অংশ নিতে সাকিব কক্সবাজারে গিয়েছিলেন, তিনি সেই সংস্থার হিসাব বিভাগে কাজ করতেন। হেলিকপ্টারের পাইলটও মারাত্মক আহত হয়েছেন। তাঁকে দ্রুত ঢাকায় আনা হয়েছে চিকিৎসার জন্য।

সাকিবের সঙ্গে কক্সবাজারে শুটিং করতে যাওয়া নাফিজ আহমেদ মোমেন জানিনা, ‘আমরা নিরাপদেই ল্যান্ড করেছি। আমাদের নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গেই আরও কজন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি ফিরে যাচ্ছিল। হেলিকপ্টারের পাখা তখনো বন্ধই হয়নি। শুধু আমাদের নামিয়েছে আর ওদের তুলে নিয়েছে। এরপর কিছু দূর গিয়ে ইনানি সৈকতেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।’

স্বাভাবিকভাবেই সাকিব কেমন আছেন এ নিয়ে মানুষের মধ্যে প্রবল উদ্বেগ দেখা দিয়েছে। নাফিজ আশ্বস্ত করেছেন, ‘আমরা সবাই নিরাপদেই আছি। ফিরে যাওয়ার পথে ঘটনাটি ঘটেছে। এর আগেই আমরা নেমে যাই। যত দূর জানি, হেলিকপ্টারের পাইলট আর তাঁর পাশে বসা যাত্রীই বেশি আঘাত পেয়েছেন। পাশে বসে ছিলেন শাহ আলম ভাই। তিনি মারা গেছেন। আর পাইলটকে দ্রুত ঢাকায় নেয়া হয়েছে। তিনজন আহত হয়েছেন এই ঘটনায়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে