,

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ২

valukaভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহেরাবাড়ী নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে-মুচড়ে গেলে হোসেন শহীদ (৫৫) ঘটনাস্থলেই এবং আলী (৩৮) ভালুকা উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে মারা যান। এ সময় অপর ৩ জন আহত হন।

আহতরা হলেন- রাজু (৩৮), সজীব (৩০) ও চালক আব্দুল মান্নান (৫৫)।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি করে। রাজুকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। তারা সবাই ঢাকার বায়তুল মোকারম এলাকার ব্যবসায়ী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে