,

সিরাজগঞ্জে আসামি ধরতে গেলে পুলিশকে আটকে মারপিট

gonodholaiসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ে বাড়িতে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে উত্তেজনার এক পর্যায়ে এক এসআই ও দুই কনস্টেবলকে আটকে মারপিট করেছে আসামিপক্ষের লোকজন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাতেম হাসিল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার পুলিশের উপ-পরিদর্শক সেলিম রেজা, কনস্টেবল শহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম এবং মামলার স্বাক্ষী জহুরুল ইসলাম।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সদর থানায় দায়েরকৃত নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি রায়গঞ্জ উপজেলার হাসলি গ্রামের ইমান আলীকে গ্রেফতার করতে দুই কনস্টেবলসহ এসআই সেলিম রেজা পার্শ্ববর্তী হাতেম-হাসিল গ্রামের একটি বিয়ে বাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ইমান আলী বিয়ে বাড়ির লোকজনের সহায়তায় পালিয়ে যায়। আসামি পালিয়ে যেতে সহায়তা করার পর আসামির স্বজনেরা সংঘবদ্ধভাবে পুলিশের উপর চড়াও হয়ে মারপিট চালায়। পরে তারা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে আসামি ইমান আলীর স্বজনরা জানিয়েছেন, পুলিশ উত্তেজিত হয়ে বিয়ে বাড়ির এক মহিলাকে বন্দুক দিয়ে আঘাত করলে তারা ক্ষুব্ধ হয়ে পুলিশের উপর চড়াও হয়।

তবে এসআই সেলিম রেজা মোবাইলে মহিলাকে আঘাত করার বিষয়টি অস্বীকার করে বলেন, তারা ওয়ারেন্টভুক্ত আসামিকে পালিয়ে যেতে সহায়তা করার পর সংঘবদ্ধভাবে পুলিশের উপর আক্রমণ করে।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে