বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু নির্যাতনকারী গৃহকর্তা ওমর গ্রেপ্তার

chandpur-1গাজীপুর ও চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের নয় বছরের ছোট্ট শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগে করা মামলায় গৃহকর্তা ওমর ফারুককে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরের পশ্চিম বুরুলিয়া এলাকা থেকে জয়দেবপুর ও চাঁদপুর পুলিশের একটি যৌথ দল তাঁকে গ্রেপ্তার করে।

গাজীপুরে ওমর ফারুক-মনি বেগম দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করত ওই শিশুটি। বাড়ি যেতে চাওয়ার ‘অপরাধে’ শিশুটিকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শিশুটির প্রতিবেশী চাঁদপুরের হাইমচর এলাকার শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে সন্ধ্যার পর জয়দেবপুর থানায় মামলা করেন। মামলায় ওমর ফারুক, তাঁর স্ত্রী মনি বেগম ও তাকে কাজ দিতে নিয়ে যাওয়া মোস্তফা সরদারকে আসামি করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়। ওমর ফারুককে থানায় রাখা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) শামছুন্নাহার জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমরের স্ত্রী গৃহকর্ত্রী মনি বেগম পালিয়ে যায়। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে বিকেলে পুলিশ সুপারের নির্দেশে নির্যাতনের শিকার ওই শিশুকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত