বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে ‘অন অ্যারাইভ্যাল’ ভিসা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের সাত তারিখ থেকে শ্রীলঙ্কায় বাংলাদেশীদের ‘অন অ্যারাইভাল’ ভিসা দেয়া বন্ধ করার পর বাংলাদেশেও সেদেশের নাগরিকদের ‘অন অ্যারাইভ্যাল’ ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানানো হয়নি।

bangladesh_50844

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি জানার পর রবিবার ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসাকেরাকে তলব করা হয়েছিল। কিন্তু এ বিষয়ে নিজের দেশের সিদ্ধান্ত বা অবস্থানের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি শ্রীলঙ্কার হাইকমিশনার।

ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ থেকেও শ্রীলঙ্কার নাগরিকদের ‘অন অ্যারাইভ্যাল’ ভিসা দেয়া বন্ধ রাখার পদক্ষেপ নেয়া হয়েছে। কবে বিষয়টির নিরসন হবে সে বিষয়ে কোন ধারণা দিতে পারেননি বাংলাদেশের ওই কর্মকর্তা।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন বিবিসি বাংলাকে জানিয়েছেন, শ্রীলঙ্কার সিদ্ধান্তের প্রেক্ষাপটে সরকারী নির্দেশনা অনুযায়ী এগারো তারিখ থেকে বাংলাদেশও শ্রীলঙ্কার যাত্রীদের একই সুবিধা দেয়া বন্ধ রেখেছে। বিষয়টি নিয়ে ঢাকায় শ্রীলঙ্কা হাই কমিশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে শ্রীলঙ্কার সিলন ডেইলি নিউজ এ প্রকাশিত এক রিপোর্টে দেশটির ইমিগ্রেশন দপ্তরের ভিসা ও সীমান্ত ব্যবস্থাপনা দপ্তরের কন্ট্রোলার এমবি উইরাসেকারাকে উদ্ধৃত করে বলা হয়েছে, নিরাপত্তার কারণে বাংলাদেশী নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে। তবে, একই প্রতিবেদনে দেশটির ইমিগ্রেশন ও বহির্গমন বিভাগের কন্ট্রোলার এমএন রানাসিংঘেকে উদ্ধৃত করে বলা হয়েছে, এ বিষয়ে সরকার নীতিগত পরিবর্তন আনার কোন সিদ্ধান্ত নেয়নি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত