,

১০ ঘণ্টা পর চট্টগ্রামমুখী ট্রেন চালু

 
নিজস্ব প্রতিবেদক : মহানগর গোধূলী লাইনচ্যু ত হয়ে দশ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে গভীর রাতে।চট্টগ্রামের পাহাড়তলী থানার ওসি রনজিৎ কুমার বড়ুয়া জানান, ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটি বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পাহাড়তলী স্টেশনের কাছে রেলক্রসিং পার হওয়ার সময় পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়।

train_50807

এরপর দুর্ঘটনা কবলিত চারটি বগি রেখে বাকি ১৪ বগি নিয়ে ট্রেনটি বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার পথে রওনা দিলেও পেছনে লাইন বন্ধ থাকায় রেলপথে চট্টগ্রাম সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।দুর্ঘটনাকবলিত বগি সরিয়ে লাইন মেরামতের পর রাত ১টা ৫০ মিনিটে গুরুত্বপূর্ণ এই রেলপথে আবার চলাচল শুরু হয় বলে রেলওয়ের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা ফিরোজ ইফতেখার জানান।

বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মহানগর প্রভাতী ওই দুর্ঘটনার কারণে পথে আটকে ছিল পুরোটা সময়। লাইন খোলার পর প্রথমে মহানগর প্রভাতী চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছায়। এরপর যাত্রা বিলম্বিত হওয়া ঢাকাগামী তূর্ণা নিশিথা, ঢাকা মেইল, সিলেটগামী উদয়ন এক্সপ্রেস এবং চাঁদপুরাগমী মেঘনা এক্সপ্রেস একে একে চট্টগ্রাম ছেড়ে যায়। এ দুর্ঘটনার কারণে কোনো ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি বলে ফিরোজ ইফতেখার জানান।

বিকালে দুর্ঘটনার পরপর ফায়ারই সার্ভিস, রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন।সে সময় দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রেনটির পেছনের চারটি বগির তিনটি কাত হয়ে গেছে ও একটি লাইন থেকে সরে গেছে। চারটি বগির তিনটি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত।

মো. জাবেদ নামে এক যাত্রী বলেন, ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনটি একটি আওয়াজ দিয়ে বন্ধ হয়ে যায়। এ সময় পেছনের বগিগুলো পড়ে যায়।

মহানগর গোধূলীর এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইখতেখারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। কমিটিকে ‘দ্রুত সময়ের মধ্যে’ তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে