বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

 
নিজস্ব প্রতিবেদক : ফেনীতে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মো. রিপন শহরের নাসির মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

feny_50813-1
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান, বুধবার রাতে রামপুর হাফেজ উকিলের বাড়ির পাশের কবরস্থান এলাকায় রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় রিপনকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করার কথা জানালেও তাদের নাম বলেননি এ পুলিশ কর্মকর্তা।

ময়নাতদন্তের জন্য রিপনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

রিপনের গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে। তার বাবা সেন্টু মিয়া দীর্ঘদিন ধরে ফেনী শহরের তাকিয়া রোড এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত