,

জঙ্গি দমনে বিদেশিদের লাগে না, আমরাই পারি : নৌমন্ত্রী

shajahanমাদারীপুর প্রতিনিধি: বাংলার মাটিতে জঙ্গি দমনে বিদেশিদের সহযোগিতা লাগে না, আমরাই পারি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ বুধবার বিকেলে মাদারীপুরে চরমুগরিয়ায় কুমার নদের উপরে মাদারীপুর-হাউসদী-শ্রীনদী হাট জিসি সড়কে বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

নৌমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আহবানে জনগন জঙ্গি প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়েছে এবং জনগন পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করছে বলেই আজকে সারা দেশেই আইন শৃংখলা বাহিনী জঙ্গি দমন করতে পারছে। জনগণ ঐক্যবদ্ধ থাকায় জঙ্গি দমনে আমাদের আর বিদেশিদের লাগবে না, আমরাই জঙ্গি দমন করতে পারি।

এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন প্রমুখ।

মাদারীপুর সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মামুন বিশ্বাস বলেন, ‘কুমার নদের উপরে এই সেতুটি বৃহত্তর ফরিদপুর উন্নয়ন প্রকল্পের অধীনে ৯৯ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হবে। সেতুটি নির্মাণ হলে, এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।’

সেতুটির ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে মাদারীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে চরমুগরিয়া ডিগ্রি কলেজ মাঠে এক সুধী সমাবেশে অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে