,

৪ জেলায় ৬ দিন গ্যাস থাকবে না

zzzনিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত ছয় দিন বৃহত্তর ময়মনসিংহের সাত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে আশুগঞ্জ থেকে এলেঙ্গা পর্যন্ত গ্যাসের সঞ্চালন লাইনে পিগিং করবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস ও গোপালপুর উপজেলা, কিশোরগঞ্জ জেলা শহর, জামালপুর জেলা শহর, সরিষাবাড়ি উপজেলা ও তারাকান্দি ইউনিয়ন ও শেরপুর জেলা শহরে ওই ছয় দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এ কার্যক্রম চলাকালে এলেঙ্গা, টাঙ্গাইল, মির্জাপুর ও চন্দ্রা এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে বলেও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জিটিসিএল।

টানা ছয় দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার সংবাদে গ্রাহকদের মধ্যে বিকল্প ব্যবস্থা হিসেবে কেরোসিনচালিত স্টোভ ও সিলিন্ডার গ্যাসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। অনেকে আবার মাটির চুলাও সংগ্রহ করছেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (জনসংযোগ) মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের জানিয়েছেন, আশুগঞ্জ থেকে এলেঙ্গা পর্যন্ত ২৪ ইঞ্চি ব্যাসের ১২৫ কিলোমিটার পাইপলাইনটির পিগিং শেষ হলে আগামী ২১ সেপ্টেম্বর বুধবার থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে