বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ভাইরাল রক্তাক্ত রাজধানী!

korbani1নিউজ ডেস্ক : ঈদুল আজহার দিন (মঙ্গলবার) সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বেশির ভাগ এলাকার অলিগলি পানিতে ডুবে যায়। ফলে ঢাকার বাসিন্দারা নিজ বাড়ির সামনের খোলা রাস্তায় পশু জবাই করেছেন। আর সেই রক্ত সড়কে জমে থাকা বৃষ্টির পানিকে করেছে লাল। ফলে ঈদের দিন কোরবানির পর রক্তে ছেয়ে গেছে রাজধানীর অলিগলি। এতে কোরবানির পশুর রক্ত-বৃষ্টির পানিতে একাকার হয়েছে রাজধানী।

সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হলে ঢাকার দুই সিটি করপোরেশনের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। ফেসবুকে সবাই অভিযোগ করেন, ‘নির্ধারিত স্থানে পশু কোরবানি হয়নি বলেই এমনটা ঘটেছে।’

প্রশ্ন রেখে কেউ বলেছেন, কতটা অব্যবস্থাপনার এই শহর? কতটা জলাবদ্ধ আমরা?

গভীরভাবে আশঙ্কা করা হচ্ছে, এই রক্ত পানি থেকে ছড়িয়ে পড়তে পারে নানা রোগ-জীবাণু। আক্রান্ত হতে পারে শিশুরা। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

টানা বৃষ্টির কারণে ঢাকাবাসী বাড়ির আঙ্গিনা আর সামনে গলিপথে গরু-ছাগল-মহিষ কোরবানি দিয়েছেন। এরপর বৃষ্টিতে সেই রক্তে ছেয়েছে পুরো রাস্তা। পানিতে ডুবে যাওয়া গলি হয়ে যায় রক্তনদী। এসব ছবি উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সোহেল রানা নামে একজন লিখেছেন, পশু কোরবানি দেয়ার পরে বৃষ্টি হলে হয়তো সব পরিষ্কার হয়ে যেতো। কিন্তু বৃষ্টি আগে হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তাই এই বিষয়টিও সিটি করপোরেশনগুলোকে ভেবে দেখতে হতো।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, রক্ত খুব দ্রুত পচে গিয়ে রোগ-জীবণু ছড়িয়ে দিতে পারে। টাইফয়েড, জন্ডিস, উদরাময়, ডেঙ্গু হতে পারে। এছাড়া শিশুদের জন্য এই জীবণু ক্ষতিকর প্রভাব ফেলবে।

এদিকে, রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য ৪৮ ঘণ্টার আগেই অপসারণ করা সম্ভব হবে বলে জানিয়েছে দুই সিটি করপোরেশন। প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানী পরিষ্কারের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ