ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যেন বিশৃঙ্খলা না করে : রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক : ধর্মের অপব্যাখ্যা করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পেরে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ মঙ্গলবার সকালে বঙ্গভবনে ঈদুল আজহা উপলক্ষে দেশের বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপ্রধান এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদকে কোনো ধর্মই সমর্থন করে না। তিনি বলেন, বাংলাদেশ বিশ্ব দরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। ধর্ম যার যার উৎসব সবার, এটাই এ দেশের সম্প্রীতির ঐতিহ্য। দেশের বিশিষ্টজনেরা ছাড়া বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে জাতীয় ঈদগাহ ময়দানের সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি।











