বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিতে ম্লান ঈদের আনন্দ

eidনিউজ ডেস্ক : ঈদের দিন সকালেই বৃষ্টিতে বিড়ম্বনা পড়েছেন নগরবাসী। কালো মেঘের গর্জন আর ঝমঝমিয়ে বৃষ্টিতে ঈদের আনন্দ ম্লান হতে চলেছে।

মঙ্গলবার সকাল ৭টা থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। এর আগে অবশ্য সোমবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর সোমবারই জানিয়েছিল ঈদের দিন বৃষ্টি হবার সম্ভবনা প্রবল।

এদিকে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। রাজধানীর অনেক স্থানে মসজিদের ভিতরেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুবায়েত কবির জানান, মঙ্গলবার দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

তিনি জানান, সোমবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওডিশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত