,

মৌসুমি কসাইরা প্রস্তুত

 

 

নিজস্ব প্রতিবেদক : তাদের প্রত্যেকেরই নিজস্ব পেশা রয়েছে। সারা বছর সেই কাজেই ব্যস্ত থাকেন। কিন্তু কুরবানি ঈদ এলেই নতুন কাজে নেমে পড়েন তারা। আর তা হলো কুরবানির পশু কাটা অর্থাৎ কসাইয়ের কাজ।তাই তো কিছু বাড়তি রোজগারের আশায় এবারো উত্তর বঙ্গ থেকে রাজধানীতে ছুটে এসেছে, আক্কাস, রফিকুল, এমদাদ, সাচ্চুদের মতো আরো অনেকেই।

56_50644

এবার ঢাকায় প্রায় সাড়ে পাঁচ লাখ পশু কোরবানি হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সে অনুযায়ী কসাই নেই। তাই ঈদের দিন এমন ‘মৌসুমি’ কসাইয়ের দেখা মেলে।

আবদুল বারেক নামের এক যুবক জানান, এলাকায় তিনি দিনমজুরের কাজ করেন। কিন্তু ফি বছর কুরবানির ঈদে তিনি চলে আসেন ঢাকায়। কাজ করেন কসাইয়ের। এতে তার ভালো রোজগার হয় বলে জানালেন।

বারেক জানান, তারা কয়েকজন মিলে দলবদ্ধ হয়ে কাজ করেন। গরুপ্রতি আকৃতিভেদে পাঁচ থেকে আট হাজার টাকা নিয়ে থাকেন। পরে সেই টাকা ভাগ করে নেন।

ঢাকায় যে পরিমাণে পশু কোরবানি হয়, সে পরিমাণে পেশাদার কসাই পাওয়া যায় না। তাই অনেকেই আগে থেকেই কসাই বুকিং দিয়ে রাখেন। পুরান ঢাকার বাসিন্দা জাকির হোসেন অগ্রিম ৫০০ টাকা দিয়ে একজন কসাই ঠিক করেছেন। জাকির বলেন, ঈদের সময় তো পেশাদার কসাই সহজে পাওয়া যায় না। আর তাঁদের চাহিদাও বেশি থাকে। এইবার আমি আগেই বুকিং দিয়ে রাখছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে