,

অসুস্থ হান্নান শাহকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আসম হান্নান শাহকে হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। রবিবার রাত ১২টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হবে। এমনটিই জানিয়েছেন তার বড় ছেলে শাহ রেজাউল হান্নান।

hannan-shah_50506

রেজাউল হান্নান বলেন, ‘বাবাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। রাত ১০টায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছাবে বলে আমরা আশা করছি। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে ১২টায় রওনা হতে পারব, ইনশাল্লাহ।’

সিঙ্গাপুরে আসম হান্নান শাহকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হবে। পরিবারের পক্ষ থেকে তার বাবার আশু আরোগ্য কামনা করে বিএনপিসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, আসম হান্নান শাহের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে তার ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান এবং মেয়ে শারমিন হান্নান সুমিও যাবেন।

মঙ্গলবার ডিওিএইচএসএর বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে হান্নান শাহকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এরপর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই তাকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ