,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

 

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।বঙ্গবন্ধু পূর্ব থানার ওসি মো. আফাবুর রহমান জানান, রবিবার ভোর ৫টার দিকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার হাতিয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ছয় জন আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের সবাইকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

tangail_50473

সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত বাহন দুটি সরিয়ে নেওয়ার পর গাড়ি চলাচল শুরু হলেও চালকদের এগোতে হচ্ছে ধীর গতিতে।

পুলিশ, যানবাহনের চালক ও যাত্রীরা বলেন, ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। বিভিন্ন সময় একাধিক স্থানে যানবাহন বিকল হয়ে পড়ছে। বিকল হয়ে পড়া যানবাহন সরিয়ে নিতে সময় লাগছে। এছাড়া ধেরুয়া রেলক্রসিংয়ে উড়াল সেতু না থাকায় ট্রেন আসা-যাওয়ার সময় যানবাহন চলাচল বন্ধ থাকছে। এসব কারণে যানজট বাড়ছে।

টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক এশরাজুল হক জানান, গার্মেন্ট ছুটি হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের চাপ রবিবার সকাল থেকে বেড়েছে। আর উত্তরবঙ্গ থেকে পশুবাহী ট্রাকও আগের তুলনায় বেশি আসছে। ফলে গোড়াই থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত সড়কে যানবাহন চলছে থেমে থেমে।

আজ মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার শিল্পকারখানা ছুটি হওয়ার কথা রয়েছে। ওই এলাকায় প্রায় ৩০ হাজার শ্রমিক রয়েছেন বলে জানা গেছে। ছুটি হলেই তারা ঘরমুখী হবেন। এতে যানজট আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে