বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই নারী ‘জঙ্গি’র আত্মহত্যার চেষ্টা : পুলিশ

photo-1473531081নিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানের সময় দুই নারী ‘জঙ্গি’ আত্মহত্যার চেষ্টা করেছিল। আর আত্মহত্যার চেষ্টা করতে গিয়েই ওই দুই নারী আহত হয়েছে।

শনিবার রাত ১১টা ২০ মিনিটে ঘটনাস্থলে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সারোয়ার হোসেন।

সারোয়ার হোসেন জানান, আহত তিন নারী ‘জঙ্গি’র মধ্যে একজন পুলিশের গুলিতে আহত হয়েছে। অন্যরা আত্মহত্যার চেষ্টা করেছে।

সারোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজকের এ অভিযান। নারায়ণগঞ্জের ঘটনার পর থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য ছিল রাজধানীর মিরপুর ও পুরান ঢাকা এলাকায় দুটি জঙ্গি আস্তানা আছে। রূপনগর জঙ্গি আস্তানার ঘটনার পর পুরান ঢাকায় জঙ্গি আস্তানার খোঁজে পুলিশ গোপনে নিয়মিত বাড়ির মালিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করত। এরই ধারাবাহিকতায় আজ (শনিবার) আজিমপুরে ২০৯/৫ পিলখানা রোডের বাসার বাড়িওয়ালার সন্ধান করতে যায় পুলিশ।’

সারোয়ার হোসেন আরো জানান, ওই বাড়ির দ্বিতীয়তলার দরজার সামনে গিয়ে দরজা খুলতে বললে ভেতরের লোকজন বুঝতে পারে বাইরে পুলিশ। এ সময় ভেতর থেকে তারা গ্রেনেড, গুলি ও মরিচের গুঁড়ো ছুঁড়তে থাকে। তখন ঘটনাস্থলে পুলিশের পাঁচ সদস্য আহত হন। এরপর স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে ওই বাসায় অভিযান শুরু হয়।

অভিযানের সময় বাড়ির ‘মেইন গেইট’ বন্ধ করে দেওয়া হয়। সারোয়ার হোসেন আরো জানান, গেইট বন্ধ করার আগেই একজন নারী বাসা থেকে বের হয়ে রাস্তায় দৌঁড় দিলে সে পুলিশের গুলিতে আহত হয়। আর ভেতরে থাকা নারীরা আত্মহত্যার চেষ্টা করে। গুলি বিনিময়ের সময় আবদুল করিম নামের এক ব্যক্তি নিহত হয়। করিম গুলশানে হামলাকারীদের জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা ভাড়া নেয়। করিম নারায়ণগঞ্জে নিহত তামিমের ডান হাত।

সারোয়ার হোসেন আরো জানান, অভিযানের পর বাসা তল্লাশি করে চারটি পিস্তল পাওয়া যায়। এ ছাড়া একটি ব্যাগে নগদ কিছু টাকা পাওয়া যায়। তবে বাসার মধ্যে খুব একটা জিনিসপত্র ছিল না।

আহত তিন নারীর মধ্যে একজন করিমের স্ত্রী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সারোয়ার হোসেন আরো জানান, গত ৩০ আগস্টের দিকে দুই নারী এ বাসা ভাড়া নিতে পারে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ