বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ট্যাম্পাকো কারখানার মালিকের নামে মামলা হবে’

asaduzzaman-khan-kamalনিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গী শিল্প নগরী বিসিক প্লট-নং বি-২/৩ সোনালী ব্যাংকের দক্ষিণ পাশে অবস্থিত ট্যাম্পাকো কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকের নামে মামলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার বিকেলে টঙ্গীর দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

কামাল বলেন, ওই কারখানায় বয়লার বিস্ফোরণে অনেকগুলো মানুষ মারা যাওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে, কোন কোন ধারায় মালিকের বিরুদ্ধে মামলা হবে। যারা এর উদ্যোক্তা এ ধরণের রাসায়নিক কেমিক্যাল রাখেন, তাদের বিশেষ ব্যবস্থা রাখতে বলা হয়েছিল। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, কারখানায় ভেতরে কেমিক্যালের কারণে দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মতো না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তো। সরকারের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে যেখানে যেটা করা দরকার সরকার তা করবে। আগেও করেছে।

ভোরে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়লস লিমিটেডের পলিপ্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

এর মধ্যে টঙ্গীতে ১৯ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৫ জনের মরদেহ রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৭০ জন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত