বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি আস্তানায় অভিযান: জাহিদের স্ত্রীসহ ৩ নারী আটক

ajimpurনিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুরে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানে ‘মেজর’ জাহিদের স্ত্রীসহ তিন নারী জঙ্গি আটক হয়েছে। অভিযানে গুলিবিদ্ধ ওই নারী জঙ্গিদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার সন্ধ্যায় আজিমপুরে বিজিবি সদর দফতরের ২ নম্বর গেইট সংলগ্ন ২০৯/৫ নম্বরের ছয় তলা বাড়ির দ্বিতীয় তলায় কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে আহত ওই তিন নারী জঙ্গির মধ্যে একজন হলো মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলা।

ওই বাসা থেকে মেজর জাহিদের দুই শিশু সন্তান জুনায়েরা (৬) ও মারিয়ামকে (১) উদ্ধার করেছে পুলিশ। তাদের একজন নারী পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে।

সূত্রে জানা যায়, জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে পুলিশ ওই বাসায় অভিযান চালাতে গেলে ভেতরে থাকা নারী জঙ্গিরা পুলিশকে ছুরিকাঘাত ও মরিচের গুড়া মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের আটক করে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের পাঁচ সদস্য।

পুলিশ জানায়, আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানে এক পুরুষ জঙ্গি নিহত হয়েছে। আহত অপর দুই নারী জঙ্গি হচ্ছে শাহেলা ও শারমিন। তাদের সকলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজিমপুরে বিজিবি সদর দফতরের ২ নম্বর গেইট সংলগ্ন ২০৯/৫ নম্বরের ছয় তলা বাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান চালানো হয়। শনিবার রাত পৌনে ১০টার দিকে ওই বাড়ি থেকে একজন নারী ও এক শিশুকে গাড়িতে করে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একটি সূত্র জানায়, আজিমপুরের ওই বাসাটি চলতি মাসের ১ তারিখে ভাড়া নেয় মিরপুর থেকে আসা এক ব্যক্তি। তাই স্থানীয় লোকজন ওই বাসার বাসিন্দাদের সেভাবে চিনতেন না। এর আগে লালবাগ থানা-পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) জানিয়েছিলেন, এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন একজন নারীকে আটক দেখানো হয়েছে। ওই স্থানে এখনো অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ