,

জঙ্গিদের একজন মেজর জাহিদের স্ত্রী হতে পারে : আইজিপি

1463669061নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত হওয়ার পর আটক তিন নারী জঙ্গির একজন মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলা বলে ধারণা করছে পুলিশ।

আজ শনিবার রাতে আজিমপুরে পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আইজিপি সাংবাদিকদের এ কথা জানান।

জাহিদুল ইসলাম ২ সেপ্টেম্বর মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত হন। তিনি অবসরপ্রাপ্ত মেজর। ৩ সেপ্টেম্বর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছিলেন, জাহিদুল সেনাবাহিনীর একজন সাবেক সৈনিক এবং জেএমবির সামরিক শাখার গুরুত্বপূর্ণ একজন নেতা। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় অংশগ্রহণকারীদের এই ব্যক্তি প্রশিক্ষণ দিয়েছেন বলে পুলিশ সন্দেহ করে।

আইজিপি শহীদুল হক বলেন, আজ গোলাগুলিতে নিহত জঙ্গির নাম জুলহাস করিম হতে পারে। এই করিম গুলশানের হলি আর্টিজানে হামলাকারী জঙ্গিদের বাড়ি ভাড়া করে দিয়েছিলেন।
আজিমপুরের বর্তমানে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটের দল উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে