বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে কারখানায় বিস্ফোরণে নিহতদের প্রতি খালেদার শোক

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর জেলার টঙ্গীর শিল্পনগরী এলাকায় ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

khaledaa_50392

শনিবার গণমাধ্যমে পাঠোনো এক বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদ-উল-আজহার আগে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনায় বহুসংখ্যক শ্রমজীবী মানুষ হতাহতের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

শনিবার ভোর ৬টার দিকে টঙ্গীতে প্লাস্টিক কারখানায় বয়লার বিস্ফোরণে বহুসংখ্যক শ্রমজীবী মানুষ হতাহত হন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ