,

সায়েদাবাদ টার্মিনাল পরিদর্শনে আইজিপি

pic-2নিউজ ডেস্ক : ঈদে ঘরমুখো যাত্রীদের খোঁজ-খবর নিতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ শনিবার দুপুর ১২টার দিকে সায়েদাবাদের জনপথ মোড়ে নামেন তিনি। এরপর আশপাশের বেশ কয়েকটি বাসের কাউন্টারে প্রবেশ করেন তিনি।

টিকিট কাউন্টারে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন আইজিপি। যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সে বিষয়ে তাদের সতর্ক করেন তিনি। এরপর জনপথ মোড়ে কুমিল্লার উদ্দেশে ছেড়ে যাওয়া প্রিন্স পরিবহনের একটি বাসে ওঠেন শহীদুল হক। এ বাসের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।

আইজিপিকে পেয়ে যাত্রীরা অভিযোগ করেন, বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে বাস ছেড়ে যাচ্ছে না বলেও অভিযোগ করেন একাধিক যাত্রী। ওই এলাকায় ১০ মিনিট পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কোনো কথা না বলে চলে যান আইজিপি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ