,

বয়লার বিস্ফোরণ তদন্তে দুটি কমিটি গঠন

gajipur_fireনিউজ ডেস্ক : গাজীপুর জেলার টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকায় ট্যাম্পাকো পুটিং লিমিটেড নামক পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আগুনের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রায়হেনুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বদিউজ্জামানকে। আগামী ১০ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার ভোর ৬টার দিকে পাঁচতলা ভবনের এই কারখানায় বয়লার বিস্ফোরণের পর আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট বেলা ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

আগুনে এখন পর্যন্ত দুই নারী ও এক শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ