,

এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন

tongiনিউজ ডেস্ক : টঙ্গীর বিসিক শিল্পনগরীতে কারখানায় বয়লার বিস্ফোরণে সৃষ্ট আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে। আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল সোয়া ৯টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

কিন্তু এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে আশপাশের পুরো এলাকা। কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ২৩টি ইউনিট কাজ করছে। তারপর বেশ হিমশিম খেতে হচ্ছে তাদের।

টাম্পাকো ফয়েলস লিমিটেড নামের ওই কারখানায় শনিবার সকাল ৬টায় বিস্ফোরণটি ঘটে। দ্রুত সে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। নিহত হয় ২২ জন। আহত হয়েছেন শতাধিক। তাদের টঙ্গী হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। বিষ্ফোরণের ফলে পাঁচ তলা ভবনের ওই কারখানার ধসের সৃষ্টি হয়েছে। ভেঙে পড়েছে ভবনটি।

টাম্পাকো ফয়েলস লিমিটেড নামের কারাখানাটিতে আজই বেতন ও ঈদ বোনাস দেয়ার কথা ছিল। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ