,

টঙ্গীতে কারখানার আগুনে নিহত বেড়ে ১৯ (ভিডিও)

tongi_50327নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর রেলগেট এলাকার বিসিক শিল্পনগরীতে টমপ্যাকো গার্মেন্টস কারখানায় বয়লার বিস্ফোরণে ১৯ শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে নারী শ্রমিকও রয়েছে।

যমুনা টিভি জানাচ্ছে এই ঘটনায় আরো শতাধিক মানুষ আহত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় আশেপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে।
বিস্ফোরণে চারত তলা ভবনের একাংশ ধ্বসে গেছে।
কারখানার ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিট।
ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কারণ রাতের শিফটে অনেক শ্রমিক কারখানায় কাজ করছিলেন।
আহত ২০ জনকে মুমূর্ষ অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদিকে অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত লোকদের জন্য দমকল কর্মীদের কাজ করতে সমস্যা হচ্ছে। তাদের অভিযোগ পুলিশ দুর্ঘটনাস্থলে এসে এলাকার নিয়ন্ত্রণ নিলে তাদের কাজ সহজ হতো। তবে স্থানীয় কিছু লোকজন দমকল কমর্েিদর সাহায্য করছে।
স্থানীয় এক শ্রমিক নেতা অভিযোগ করে বলেন, সরকারী ছুটির হিসেবে বৃহস্পতিবার রাতেই সব শ্রমিকের ছুটি ও কারখানা বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে কারখানা মালিকের চাপেই শ্রমিকরা শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত কাজ করছিলো।

https://www.youtube.com/watch?v=VXMQd2ru2V0

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে