,

উল্টো পথে গাড়ি চালালেই মামলা: ওবায়দুল কাদের

kader-1উল্টো পথে গাড়ি চালালেই তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। এতে মন্ত্রী-এমপি, ভিআইপি যেই হউক না কেন, পুলিশকে তাদের ছাড় না দেওয়ার নির্দেশ দিয়ে হুশিয়ারি করে দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর-নবীনগর সড়কের সাভার এলাকায় আন্ডারপাসের উদ্বোধন করে তিনি সাংবাদিকদের কাছে এ হুশিয়ারি দেন।
তিনি বলেন, উল্টো পথে যারাই গাড়ি চালাবে, তাতে মন্ত্রী-এমপি, ভিআইপি যেই হউক না কেন, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের মত ব্যবস্থা নেওয়া নির্দেশ দেয়া আছে পুলিশকে।
তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষদের স্বস্তি দিতে আমরা সব রকমের চেষ্টা করে যাচ্ছি। যানজট নিরসনে পুলিশের সঙ্গে রোভার স্কাউট, কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে নিয়মিত এসবের খোঁজখবর রাখছেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের বড় সমস্যা রাস্তা-ঘাটের শৃংখলার অভাব, উল্টো পথে গাড়ি নিয়ে চলে। এ কারণে মহাসড়কে যানজট বেশি হয়।
তিনি বলেন, এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা পুরোপুরি স্বস্তি দায়ক করতে পারব, এমন আশ্বাস দিচ্ছি না। তবে আমরা সর্বাত্মক চেষ্টা করব।
মন্ত্রী বলেন, ঈদুল আজহার সময় সড়কের পাশে পশুর হাট বসায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ কারণে এবার হাইওয়ের পাশে পশুর হাট না বসে, সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে