বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যস্ততম ঢাকা এখন প্রায় ফাঁকা

dhaka-1নিউজ ডেস্ক : প্রিয়জনের সঙ্গে কোরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ ঢাকা ছাড়ছে। টানা ছয় দিনের ঈদের ছুটি আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। ঘরে ফেরা চলছে, চলবে আরও কয়েক দিন। এরই মধ্যে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। সাধারণত শুক্রবার দুপুর পর্যন্ত ঢাকায় সড়কে মানুষের চলাচল কম থাকে। আজও তার ব্যতিক্রম ছিল না। প্রধান প্রধান সড়কগুলো অনেকটাই ফাঁকা। তবে ব্যতিক্রম দেখা গেছে, রাজধানীতে ঢোকার ও বের হওয়ার পথগুলোতে। এখানে মানুষের ভিড়। ঘোরাফেরা মানুষেরা ভিড় করেছেন গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, সদরঘাট আর কমলাপুরসহ রেলস্টেশনগুলোতে। ভোর থেকেই এসব জায়গায় মানুষের ভিড় শুরু হয়।

অপরদিকে, মিরপুর সড়ক, রামপুরা, গুলশান, ফার্মগেটে মানুষের তেমন ভিড় ছিল না। ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল অনেক কম। কিছু বাস ও সিএনজি চালিত অটোরিকশা চলতে দেখা গেছে। ‘গতকাল বৃহস্পতিবার রাত থেকেই ঢাকার সড়কগুলো অনেকটাই ফাঁকা। ঘরমুখো মানুষদের ভিড় বাস, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে। তাই মূল সড়কে এখন আর চাপ নেই’ এমনটাই জানা যায় রাজধানীতে অবস্থানরত কয়েকজনের সাথে কথা বলে।

প্রসঙ্গত, আগামী ১৩ সেপ্টেম্বর সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ