,

সুন্দরবন কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল

 

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারীর ঈদের (ঈদুল আযহা) ছুটি বাতিল করা হয়েছে।সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গল টাইগারসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণি ও ৩৩৪ প্রজাতির বনজ সম্পদ রক্ষা এবং বনজীবীসহ দেশি-বিদেশি ইকোট্যুরিষ্টদের (প্রতিবেশ পর্যটক) নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বন অধিদপ্তর এই ঈদের ছুটি বাতিলের সিদ্ধান্ত গ্রহন করেছে কতৃপক্ষ।

news_img_9116

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুন্দরবন বিভাগ জানায়, ম্যানগ্রোভ এই বনে বর্তমানে পর্যটন মৌসুম না হলেও ঈদের এই লম্বা ছুটিতে বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের করমজল, শরণখোলা রেঞ্জ সদর ও সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জসহ সুন্দরবন সন্নিহিত লোকালয়ের ট্যুরিষ্ট স্পটগুলোতে ইকোট্যুরিষ্টদের নিরাপত্তা ও বন্যপ্রাণিসহ বনজ সম্পদ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়। এ কারণে এবার সুন্দরবন বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। একই সাথে ইউএসএআইডি’র অর্থায়নে সুন্দরবনে পরিচালিত আধুনিক প্রযুক্তি নির্ভর পাহারা ‘স্মার্ট প্রেট্রোলিং’ চলমান থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে