,

নরসিংদীতে ৪ সশস্ত্র ডাকাতের আত্মসমর্পণ

142নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পুলিশের সাথে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় ৩০মিনিট গোলাগুলি শেষে ৪ সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আজ রাত ৯টার দিকে নরসিংদীর বাশাইল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ ও বাড়ির মালিক জানায়, রাত ৮টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় আহসান মঞ্জিল মালিক মাকসুদুল কবির ফেরদৌসের বাড়িতে বাসা ভাড়া নিতে যায় দুই যুবক। এসময় তাদের পেছনে অস্ত্রধারী আরো দুই যুবক ঘরে ভেতরে প্রবেশ করে বাসার লোকজনদের জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙ্গে স্বর্ণ ও নগট টাকা লুট করে। এতে বাধা দিলে ডাকাতরা তাদের মারধোর শুরু করে। এসময় জিম্মিরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন মেইন গেইটে তালা লাগিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) নেতৃত্বে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে ডাকাতদের আত্মসমর্পণ করতে বলেন। ডাকাতরা পুলিশকে লক্ষ করে ককটেল ও গুলি ছুড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি ছুড়েন। প্রায় ৩০ মিনিট গোলাগুলির পর ৪ ডাকাত পুুলিশের কাছে আত্মসমর্পণ করে। এসময় তাদের কাছ থেকে ২টা বিদেশী পিস্তল একটা চাপাতি গোলাবারুদ উদ্ধার করে পুলিশ।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে