,

এবার কোরবানির পশু পাওয়া যাবে কম দামে

00281_38323নিউজ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাটে ব্যাপক হারে দেশী ও ভারতের গরু আমদানি হয়েছে, ফলে এবার কোরবানির পশু কম দামে বিক্রি করতে হবে বলে অভিযোগ করেছে ব্যাবসায়িরা।

এবার নির্ধারিত সময়ের আগেই রাজধানীর কোরবানির হাটে পশু উঠতে শুরু করেছে। নিয়ম অনুযায়ী গত বুধবার থেকে পশু হাটে আসার কথা ছিল। কিন্তু হাটে পশু আসা শুরু হয়েছে আরো এক সপ্তাহ আগে থেকেই। তবে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হবে কাল শুক্রবার থেকে।

বৃহস্পতিবার হাজারিবাগ ও গাবতলী পশুর হাটে ঘুরে এসব তথ্য জানা গেছে। এ সময় দেখা যায় ভিন্ন স্থান থেকে একটু পরপর ট্রাকে করে গরু হাটে আসছে।

কুষ্টিয়ার ব্যবসায়ী মারুফ জানান, এবার গরুর দাম কম। আমি ১২টি গরু নিয়ে এসেছি গাবতলি হাটে। গত চার/পাঁচ মাস আগে এই গরুগুলো কিনে নিজের খামারে পালন করেছি। যে দাম উঠছে তাতে লাভ থাকছে না।

তিনি একটি গরু দেখিয়ে বলেন, এটি ৭০ হাজার টাকা দিয়ে কেনা। গরুর খাবারের প্রচুর দাম বেড়েছে। একলাখ টাকার উপরে বিক্রি না হলে লাভ থাকে না। এখন পর্যন্ত কেনা দাম উঠছে।

এদিকে গরুর দাম নিয়ে ব্যবসায়ীদের কাছে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাবতলীর হাটে গরু নিয়ে এসেছেন তারা বলছেন এবার গরুর দাম কম। এখন পর্যন্ত যে দাম উঠছে তা পোষানোর মতো না।
অন্যদিকে যেসব ব্যবসায়ী একই হাটে গরু কিনতে এসেছেন তারা বলছেন, এবার গরুর দাম অনেক বেশি। এই দামে কিনে কোরবানির ক্রেতাদের কাছে বেচতে গেলে ব্যবসায় পোষাবে না।

গাবতলী পশুর হটে রাজধানীর মিরপুর থেকে গরু কিনতে এসেছেন আমান তিনি বিডিটোয়েন্টি ফোর লাইভ ডটকমকে বলেন, আমি গরু কিনতে এসেছি হাটে। অনেক গরুর আমদানি দেখা যাচ্ছে। তেমন ক্রেতা নেই, তারপরও বিক্রেতারা অনেক দাম হাঁকাচ্ছেন। দেখি দামে মিললে আজকেই একটি গরু, কিনব নয়ত পরে কিনতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে