,

অজ্ঞান পার্টি থেকে সাবধান থাকতে পুলিশের পরামর্শ

ogyanparty_bdpratidinনিউজ ডেস্ক : ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের সবকিছু হাতিয়ে নিতে ফের সক্রীয় হয়ে উঠেছে অজ্ঞান পার্টির সদস্যরা। বাস-লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, ফেরিঘাটসহ ঈদে ঘরফেরত মানুষের যাতায়াত পথে আনাগোনা বেড়েছে এ চক্রের সদস্যদের। এ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি’র ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় পুলিশ জানিয়েছে, অজ্ঞান পার্টি চক্রের সদস্যরা ফলের জুস, ডাবের পানি, বোতলজাত পানি, চকলেট, বিস্কিট, পান ইত্যাদিতে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে সেগুলো বিক্রি করে।

ভিকটিম এগুলো খাওয়ার পর অচেতন হয়ে পড়লে ভিকটিমের অর্থ, স্বর্ণালংকার, ব্যাগসহ অন্যান্য মূল্যবান সামগ্রী প্রতারক চক্রের সদস্যরা নিয়ে চম্পট দেয়।

সাধারণত যাত্রী, ফেরিওয়ালা, সাহায্যকারী, বন্ধু সেজে চক্রের সদস্যরা এ ধরণের প্রতারণার কাজ করে।

বোতলজাত পানি, ডাবের পানি, ফলের জুসের বোতলে ইনজেকশনের মাধ্যমে ঘুমের ওষুধ প্রবেশ করানো হয়। ঘুমের ওষুধের মাত্রা অতিরিক্ত হলে ভিকটিমের জীবন বিপন্নও হতে পারে।

এজন্য বাইরে এরূপ কিছু কিনতে হলে ভালো করে দেখে, বুঝে ও শুনে কেনার পরামর্শ দিয়েছে পুলিশ। অপরিচিত বা নতুন পরিচিত ব্যক্তির নিকট হতে কোনো কিছু খাওয়া বা নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সন্দেহজনক মনে করলে পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এজন্য ফোন নম্বরসহ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে