,

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তাকে জেরার অনুমতি

khaleda-696x435নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তিন প্রশ্নে তদন্ত কর্মকর্তাকে জেরা করার অনুমতি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

ট্রাস্ট আইনের ২৩ ধারা অনুসারে ট্রাস্ট বোর্ডের কোনো সম্পত্তির অপব্যবহার হলে বোর্ড অব ট্রাস্টি দায়ী কি না, তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ হলফ করে কী বলেছেন এবং ২০০৫ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে প্রত্যাহারের পর কীভাবে তিনি কার্যক্রম চালাচ্ছেন—এই তিন প্রশ্নে খালেদার আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে জেরা করতে পারবেন।

আইন অনুযায়ী, আদালতের অনুমতি সাপেক্ষে খালেদার আইনজীবীরা মামলার নথি (কেস ডকেট) দেখতে পারবেন বলেও বলেছেন আপিল বিভাগ।

নিম্ন আদালতে তদন্ত কর্মকর্তাকে কয়েকটি প্রশ্ন নতুন করে জেরা ও মামলার কেস ডকেট দেখতে চেয়ে আবেদন করেছিলেন খালেদার আইনজীবীরা। ওই আদেশ নিম্ন আদালতে নাকচ হওয়ার পর তাঁরা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টে এ আবেদন খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া পৃথক দুটি লিভ টু আপিল করেন। আজ আপিল বিভাগ শুনানি শেষে আবেদন দুটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন মাহবুবউদ্দিন খোকন ও রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা দুটি মামলার বিচার চলছে রাজধানীর বকশি বাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। এই মামলার তদন্ত কর্মকর্তার পুনরায় সাক্ষ্যগ্রহণ ও জেরার দুটি পৃথক আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গত ১৭ এপ্রিল এই আদালত তা খারিজ করে দেন। এরপর নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। ওই আবেদনে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশও চাওয়া হয়। ১৫ মে হাইকোর্ট ওই রিভিশন আবেদন দুটি খারিজ করেন। এরপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া লিভ টু আপিল করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ