বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন রোনালদিনহো

 
স্পোর্টস ডেস্ক :আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন সেই ২০১৩ সালে। তবে ক্লাব ফুটবলে এখনো স্বদেশী ক্লাব ফ্লুমিনেন্সে খেলা চালিয়ে যাচ্ছেন রোনালদিনহো। সেলেসাও কিংবদন্তী এই ফুটবলার জানিয়েছেন, আসন্ন মৌসুম থেকে আর খেলবেন না তিনি।

272

দলীয় এবং ব্যক্তিগত অনেক ট্রফিতে ভরপুর রোনালদিনহোর শোকেস। ব্রাজিলের হয়ে খেলার পাশাপাশি ক্লাব ফুটবলেও প্যারিস সেইন্ট জার্মেই, মিলান এবং বার্সেলোনার অনেক শিরোপা জয়ের সাক্ষী তিনি। তবে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার হয়ে এবার ১৮ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন রোনালদিনহো।

ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন রোনালদিনহো। চ্যাম্পিয়নস লিগ এবং কোপা লিবার্তাদোরেসের শিরোপা জেতা বিশ্বের কয়েকজন ফুটবলারের মধ্যে তিনি একজন। তবে সম্প্রতি ফর্ম আর ফিটনেসের সঙ্গে যুদ্ধ করায় বুট জোড়া তুলে রাখার সময় এসেছে বলে মনে করছেন ৩৬ বছর বয়সি তারকা।

নিজের অবসর নিয়ে নিয়ইয়র্কে এক সাক্ষাতকারে রোনালদিনহো বলেন, ‘আমি এখন একজন বয়স্ক লোক। আমার বয়স ৩৬ বছর। ২৬ বছর বয়সে আমি যেমনটা ছিলাম সেভাবে দিতে পারছি না। তাই আমি ক্যারিয়ারের ইতি টানতে চাই। ফুটবল এবং সংগীত বিষয়ক নতুন একটি প্রজেক্ট নিয়ে আমি কাজ করতে চাই।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত