জমে উঠেছে কোরবানী পশুর হাট
নিজস্ব প্রতিবেদক : কোরবানী ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। তাই ঈদুল আযহাকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শেষ মহুর্তে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। উপজেলার সপ্তাহে ১দিন রবিবার ঝিনাইগাতী সদরে বুধবার উপজেলার কালিবাড়ি বাজারে পশুর হাঁট বসে থাকে। পর্যাপ্ত পরিমানের গরু, ছাগল, ভেড়া মহিষ কোরবানির উপযুক্ত পশু বাজারে আমদানি হয়েছে। বুধবার কালিবাড়ী বাজার ঘুরে দেখা গেছে কোরবানীর পশু বিকিকিনির ধুম পড়েছে।

ক্রেতারা আত্বীয় স্বজন নিয়ে কোরবানীর পছন্দমত কোরবানীর পশু ক্রয় করছেন। পশুর দামও অন্যান্য জায়গার তুলনায় কিছুটা কম। এখানে দুর-দুরান্ত থেকে ক্রেতা ও পাইকাররা পশু ক্রয় করতে এসেছেন। এই বাজারে ৩০ হাজার টাকা থেকে শুরু করে উপরে ৫লাখ টাকা পর্যন্ত পশু বিক্রয় করা হচ্ছে। মধ্যম আয়ের মানুষ কোরবানীর জন্য পশু ৫০ থেকে ৮০ হাজার টাকা দামের মধ্যে কিনতে বেশী লক্ষ করা গেছে। আগামী ১১ সেপ্টম্বর রবিবার ঝিনাইগাতী সদরের শেষ বাজার পশুর আমদানীতে জমে উঠবে বলে আশা প্রকাশ করা হচ্ছে ইজারাদারের পক্ষ থেকে।
এ ব্যাপারে ঝিনাইগাতী বাজারের ইজাদার জাকির হোসেন বলেন, আমাদের বাজারে হাজার হাজার পশু আমদানী হয়ে থাকে। রবিবার হাটের দিনে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে যেন ক্রেতা/বিক্রেতা কেউ হয়রানী না হয়। বাইরে থেকে আগত পাইকার ও ক্রেতাদের থাকার ব্যবস্থাও রয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কোরবানীর ঈদকে সামনে রেখে পশুর হাটে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া জাল টাকা প্রতিরোধের ব্যবস্থাও নেয়া হয়েছে। সুষ্ঠআইন শৃংখলা রক্ষার্থে সকল প্র¯ুÍতি ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।











