,

দ্বিস্তরবিশিষ্ট টেস্ট বাতিলে বিসিবির স্বস্তি

 
স্পোর্টস ডেস্ক :দ্বিস্তর টেস্ট পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বুধবার দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় দ্বিস্তর টেস্ট পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। দুবাইয়ে আইসিসির সদস্যভুক্ত দেশগুলোর প্রধান নির্বাহীদের ‍ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

BCB1473250249

বাংলাদেশ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্বিস্তর বিশিষ্ট টেস্টের প্রস্তাবের বিপক্ষে অনেক আগেই অবস্থান নেয়। এবারের বোর্ড ওয়ার্কশপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও দ্বিস্তর পদ্ধতির বিরোধিতা করেছে।

দ্বিস্তর টেস্ট পদ্ধতি বাতিল হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির আলোচনার শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবার আগে দ্বিস্তর টেস্টের বিরোধিতা করে আসছিল। শুধু বিরোধিতা না অন্যান্য দেশগুলোকেও এর ‘নেতিবাচক’ প্রভাব বুঝিয়ে আসছিল বিসিবি। তাই আইসিসির নতুন সিদ্ধান্ত বিসিবি অন্যান্যদের তুলনায় বেশি তৃপ্ত। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কথায় তাই মনে হল।

মুঠোফোনে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা বেশ উচ্ছ্বসিত এবং তৃপ্ত। আমরা অন্যান্য সদস্যদের বুঝাতে পেরেছি যে এ দ্বিস্তর পদ্ধতি বাংলাদেশের ক্রিকেটে কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমাদের পরিস্থিতি বোঝার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দুবাইয়ে এ ওয়ার্কশপ আয়োজন করায় আইসিসির ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিস্তর টেস্ট পদ্ধতি বাতিল হয়েছে। সামনের দিনগুলোতে ক্রিকেটকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করব।’

দ্বিস্তর টেস্ট পদ্ধতি ছিল এরকম : দ্বিপক্ষীয় সিরিজ ভিত্তিক ক্রিকেটের বদলে খেলাটা হবে লিগ ভিত্তিক। দুটি স্তরে ভাগ হয়ে টেস্ট খেলবে ১২টি দেশ। থাকবে উত্তরণ ও অবনমনের ব্যবস্থা। প্রথম স্তরে থাকবে টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষ সাত দল ও দ্বিতীয় স্তরে শেষ তিন দল। এই তিন দলের সঙ্গে দ্বিতীয় স্তরে যোগ হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের দুই ফাইনালিস্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে