বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজ পালনে সৌদি গেলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : হজ করতে সৌদি আরব গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকেল সাড়ে ৫টায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খাঁন বিবার্তাকে এতথ্য নিশ্চিত করেছেন।

khaleda_50040

তিনি জানান, সৌদি বাদশার আমন্ত্রণে পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
খালেদার সফরসঙ্গী হিসেবে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনাম আহমদ চৌধুরী, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা বেগম।

এর আগে বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন থেকে বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন খালেদা জিয়া। পরে বিকেল ৩টা ৫০ মিনিটে বিমানবন্দরে এলাকায় পৌঁছলে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নিতাই রায়, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত