,

রওশন এরশাদকে উপহার পাঠালেন জন কেরি

 
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে উপহার পাঠিয়েছেন। তার পক্ষে উপহার হস্তান্তর করেন মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর ডেভিড টুলক।বুধবার বিরোধীদলীয় নেতার গুলশানের বাসভবনে এ উপহার হস্তান্তর করা হয়।

ldkdk_50041

ডেভিড টুলক এসময় রওশনকে বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আপনার সঙ্গে কথোপকথনের বিষয়বস্তু উপলব্ধি করেছেন এবং অভিনন্দন স্বরূপ এই উপহার দিয়েছেন।

বিরোধীদলীয় নেতা আন্তরিকতার সঙ্গে উপহার গ্রহণ করেন এবং তিনিও জন কেরিকে ডেভিড টুলকের মাধ্যমে উপহার পাঠান।

বিরোধীদলীয় নেতা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তিনি যুক্তরাষ্ট্র সরকারের প্রতি বাংলাদেশে বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি, অবকাঠামো নির্মাণ, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

তিনি আরো বলেন, নারীর কর্মসংস্থান বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে গার্মেন্টস শিল্পে জি এস পি সুবিধা চালুসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন ফখরুল ইমাম এমপি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে