বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগের পর বাবুল কোথায় ?

babul-1-1-550x356চাকরি থেকে অব্যাহতি পাওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার কোথায় আছেন, সে খোঁজ দিতে পারেননি তার বাবা।
স্ত্রী হত্যার ঘটনায় আলোচনার মধ্যে মঙ্গলবার সরকার বাবুলের অব্যাহতির প্রজ্ঞাপন জারির পর থেকে মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে তার বাবা আবদুল ওয়াদুদ জানিয়েছেন।
মাগুরা থেকে বুধবার টোলিফোনে তিনি বলেন, “ওর যে বোন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকে- লাভলী, সে ফোনে বলেছিল, বাবুল শ্বশুরবাড়িতে আছে।”
কিন্তু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর বাবুল ঢাকার বনশ্রীর শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যান বলে স্বজনরা জানিয়েছিলেন।
পদোন্নতি পেয়ে এসপি হয়ে বাবুল চট্টগ্রাম থেকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে বদলি হয়ে আসার পর গত ৫ জুন সকালে বন্দরনগরীর ওআর নিজাম রোডে সন্তানের সামনে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় তার স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে।
স্ত্রী খুন হওয়ার পর দুই সন্তানকে নিয়ে বনশ্রীতে শ্বশুর বাড়িতেই থাকতেন বাবুল। সেখান থেকে গত ২৪ জুন মধ্যরাতে তাকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময়ই তাকে পদত্যাগপত্র দিতে বাধ্য করা হয়েছিল বলে গুঞ্জন রয়েছে।
বাবুলের পদত্যাগপত্র গৃহীত হওয়ার বিষয়ে জানতে চাইলে আবদুল ওয়াদুদ বলেন, “আল্লাহ পাক ফয়সালা করার মালিক। বাবুল আক্তার দোষী না, তারপরও দোষী করার চেষ্টা হচ্ছে। এখন এটা মেনে নিতে হবে, কোনো উপায় নেই।”
বাবুল চাকরি ফিরে পাওয়ার চেষ্টা করেছেন বলেও জানান তার বাবা। এজন্য পরবর্তী কোনো ধাপ থাকলে সেখানেও চেষ্টা করবেন বলে তিনি জানান।
মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. কামরুজ্জামান এখন ঢাকায়।
বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, সে রকম কোনো তথ্য তার কাছে নেই। “যেহেতু আমি মামলার তদন্ত কর্মকর্তা, সে গ্রেপ্তার হলে আমার জানার কথা।”

বিডি নিউজ ২৪ থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত