,

তালাকপ্রাপ্ত, বিধবা ও নারীপ্রধান পরিবার পাবে ১০ টাকা দরে চাল

old-550x366নিউজ ডেস্ক : কুড়িগ্রামের চিলমারীতে ১০ টাকা কেজিতে চাল বিক্রির কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উদ্যোগে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় কর্মসূচির আওতায় মন্দা মৌসুমে সারাদেশে ৫০ লাখ হতদরিদ্র পরিবারের খাদ্য নিশ্চিত করতে চাল সরবরাহ করা হবে।
বুধবার কুড়িগ্রাম জেলার চিলমারি পাইলট হাইস্কুল মাঠে এক জনসভায় এ কর্মসূচির উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধান রোপন ও কাটার মধ্যবর্তী সময়ে যখন দিনমজুর কর্মহীন হয়ে পড়েন তখন এই কর্মসূচির সুফল পৌঁছে দেয়ার লক্ষ্যে বিক্রি হবে এই চাল। এই কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারগুলোর জন্য একটি বিশেষ কার্ড ইস্যু করা হবে। যেটা স্থানীয় জনপ্রতিধিদের মাধ্যমে দেয়া হচ্ছে। কার্ডধারী প্রতি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাবে। বছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই পাঁচ মাস চাল দেয়া হবে।
ইউনিয়ন পর্যায়েও ‘হত দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি’র আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি চলবে। সমাজে দরিদ্র নারীপ্রধান পরিবার, বিধবা পরিবার, তালাকপ্রাপ্ত পরিবার এবং দরিদ্র পরিবার এই খাদ্য সহায়তা পাবে। এ বছরে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এই চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে এই কর্মসূচির জন্য সাড়ে পাঁচ লাখ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
কর্মসূচি সফল করতে উপজেলা পর্যায়ে একজন সরকারি কর্মকর্তার তত্ত্বাবধানে পাঁচ সদস্যের একটি কমিটি সুবিধা প্রাপ্তদের একটি তালিকা তৈরি করবে। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে গঠিত অপর একটি কমিটি এই তালিকা চূড়ান্ত করবে।
এই কর্মসূচি পরিচালনার জন্য এলাকায় সুবিধাপ্রাপ্ত প্রতি পাঁচশ পরিবারের জন্য একজন করে ডিলার থাকবেন। মনোনয়ন কমিটির দেয়া তালিকা অনুযায়ী ডিলার তাদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করবে। সারাদেশে ৫০ লাখ হতদরিদ্র পরিবারে কার্ড বিতরণ চলছে। এর মধ্যে কুড়িগ্রামে সোয়া লাখেরও বেশি পরিবার এই কর্মসূচির আওতায় এসেছে। চাল বিক্রির জন্য জেলায় ১২৬ জন ডিলারকে নিযুক্ত করা হয়েছে।-
সূত্র: চ্যানেল আই ও ইনডিপেন্ডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে