বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিবন্ধিত সিম ভিওআইপি ব্যবসায় ব্যবহারের অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ অভিযোগ করেছেন, টেলিটকের মোট ৪৫ লাখ সিমের মধ্যে ২২ লাখই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়নি। আর এ অনিবন্ধিত সিম ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত হচ্ছে।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ছোট মিলনায়তনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

Sim1473147303

তিনি বলেন, গত ৩১ মে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর অন্য অপারেটরদের অনিবন্ধিত সিম বন্ধ হয়েছে। এ সময় টেলিটকের মোট ৪৫ লাখ সিমের মধ্যে ২২ লাখই নিবন্ধিত হয়নি। অনিবন্ধিত এসব সিম ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত হচ্ছে।

তিনি বলেন, ‘প্রতিদিন গড়ে বিদেশ থেকে ভিওআইপির মাধ্যমে টেলিটক সিমে কল আসে ৮ কোটি মিনিট। যার শুধু উৎপাদন খরচ দাঁড়ায় ৯ কোটি ৬০ লাখ টাকা। যা বাৎসরিক হিসাব করলে ৩ হাজার ৪৫৬ কোটি টাকায় দাঁড়ায়। টেলিটক সিম ব্যবহার করে এ বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে আয় করা হচ্ছে। অন্যদিকে বিটিআরসির পাওনা ৩ হাজার ২০০ কোটি টাকা পরিশোধে ব্যর্থ হয়েছে টেলিটক। আমাদের প্রশ্ন, এ বিপুল পরিমাণ অবৈধ অর্থ আসলে যায় কার কাছে?

ভিওআইপিতে কোনো সিম ব্যবহার হচ্ছে কি না, তা জানার জন্য বিটিআরসি দুটি পদ্ধতি ব্যবহার করে। একটি হচ্ছে- এসবিডি, অপরটি সেলফ রেগুলেশন পদ্ধতি (এসআরপি)। এর মাধ্যমে দৈনিক কতগুলো সিম ভিওআইপিতে ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে বিটিআরসি প্রতিবেদন তৈরি করে থাকে। আর এ পদ্ধতি ব্যবহার করার ফলেই টেলিটকের এ অবৈধ সিম ব্যবহারের চিত্র উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে ছিলেন ইয়ারুল ইসলাম, প্রকৌশলী সৈয়দ হাসান ঈমাম ফিরোজ, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি হারুন আর রশীদ খান, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবির চৌধুরী তন্ময়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ