বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সেলফোন নিষিদ্ধ শহর গ্রীন ব্যাংক

 

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ আমেরিকা, যেখানে ৯৭ শতাংশ মানুষ সেল ফোন ব্যবহার করে, স্মার্ট ফোন ব্যবহার করে ৪৭ শতাংশ আমেরিকান । আমেরিকার জনসংখ্যা ৩৭ কোটি তার সিংহ ভাগ মানুষ সেল ফোন ব্যবহার করছেন। গত ১৫ বছরে আমেরিকায় সেলফোন ব্যবহার বেড়েছে ৭০ শতাংশ।

markin_49876

সেল ফোন ছাড়া কোন আমেরিকান এক দিন বা কয়েক ঘণ্টা চলতে পারবে না। অথচ আমেরিকার একটি শহরের মানুষ সেল ফোন ছাড়া চলে। যদিও শহরের লোকসংখ্যা ১৪৭ জন, শহরটি ওয়েস্ট ভার্জিনিয়ার কোলাহলহীন নীরব শহর খ্যাত গ্রীন ব্যাংক। উনিশ শতকের প্রথম দিকে শহরটির গোড়াপত্তন, সেখানে আছে বিজনেস স্ট্রিপ সেন্টারে আট সেন্টার, এনটিক শপ, বাস্কেট স্টোর, গ্রীন বাংক এনকরড স্কুল, পোস্ট অফিস, ডলার জেনারেল ও একটি বারবার শপ, জাতীয়ভাবে স্বীকৃত নাম্বার ১ রুরাল লাইব্রেরি, যা প্রতিষ্ঠিত হয়েছে ২০০৩ সালে, শহরে রয়েছে একটি গ্যাস স্টেশন। সারা বছর ২৫০০০ ভিজিটর শহরটি দেখতে আসেন।

গ্রিন ব্যাংকে প্রবেশের পর মুঠোফোন বা বেতারযন্ত্রের কোনো নেটওয়ার্ক মিলবে না। তারবিহীন ইন্টারনেট ব্যবহারের ওয়াই-ফাই প্রযুক্তিও নিষ্ক্রিয় হয়ে পড়বে। খোদ মার্কিন মুলুকেরই শহর এটি, অবস্থান ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অ্যালেগেনি পার্বত্য এলাকায়। গ্রিন ব্যাংকের আরেক নাম ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে নীরব শহর’। সারাক্ষণ মুঠোফোন আর ইন্টারনেট যোগাযোগে অভ্যস্ত শহরবাসী যে কেউ সেখানে গেলে নিজেকে বিচ্ছিন্ন ভেবে আতঙ্কিত হয়ে উঠতে পারেন। মুঠোফোন বা স্মার্টফোনসহ তারবিহীন যন্ত্রপাতি সেখানে সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ পর্যন্ত রয়েছে।
যুক্তরাষ্ট্রে সেলফোন নিষিদ্ধ শহর গ্রীন ব্যাংক
প্রযুক্তি বিশ্বজুড়েই জীবন ও যোগাযোগের ধরনে নিরন্তর পরিবর্তন ঘটালেও গ্রিন ব্যাংকে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমগুলো ইচ্ছে করেই বন্ধ রাখা হয়েছে। এমনকি মাইক্রোওয়েভ বা অতি ক্ষুদ্র তরঙ্গের ব্যবহারেও বিধিনিষেধ আছে। তার মানে এই নয় যে গ্রিন ব্যাংকের বাসিন্দারা অনগ্রসর ও অতীতমুখী অথবা প্রযুক্তি নিয়ে ভীতসন্ত্রস্ত। বরং উল্টোটাই সত্যি।

অ্যালেগেনি পর্বতমালা এলাকায় একদল গবেষক মহাবিশ্বের সুদূর প্রান্তে সশব্দে ফেটে পড়া ছায়াপথের আওয়াজ শুনছেন। এই সংকেত বা শব্দ অত্যন্ত ক্ষীণ, যা মুঠোফোন থেকে নির্গত শক্তির মাধ্যমে ভেসে যেতে পারে। এতে ছায়াপথের উৎপত্তি রহস্য জানতে উদ্গ্রীব বিজ্ঞানীদের গবেষণায় বিঘ্ন ঘটবে।

শহরটিতে ১৪৭ জন লোক বাস করেন, আয়তন ৮.৪৮ বর্গকিলোমিটার। ১৯৩২ সালে যখন বেল ল্যাব ইনস্টল করছিলেন সারা আমেরিকায় টেলি কমিউনিকেশন ট্রান্সমিশন, তথন আমেরিকায় ইলেকট্রিক্যাল প্রকৌশলী হায়ার করে ডিসকাভার চেষ্টা করছিলেন সকল ধরনের শব্দ, দ্যা মিলকি ওয়ে গ্যালাক্সি। মা্ইক হলসটাইন যিনি একজন টেলিস্কোপ ম্যানেজার, তার কাজ ছিল টেলিস্কোপের মাধ্যমে শব্দের তরঙ্গ খুঁজে বেড়ানো ।

দু দশক পরে আমেরিকা অনুধাবন করে তাদের বিনিয়োগ করতে হবে দূরের শব্দ তরঙ্গ অনুধাবনে। কিন্তু কোথায় টেলিস্কোপ প্রতিস্থাপন করা যায় তা নিয়ে তারা ভাবনায় পড়ে যায়। ১৯৫৮ সালে তারা পেয়ে যায় গ্রীন ব্যাংক ৩৮ তম প্যারালাল, যা ছায়াপথ পযবেক্ষণের জন্য আদর্শ জায়গা। এটিকে তারা কোয়াইট জোন ঘোষণা করে ।
যুক্তরাষ্ট্রে সেলফোন নিষিদ্ধ শহর গ্রীন ব্যাংক
গ্রীন ব্যাংক শহরে প্রতিস্থাপন করা হয় বৃহদাকার টেলিস্কোপ এবং শহরটি রাখা হয় দিন রাত শব্দের নীরব জায়গা হিসাবে ও সকল ধরনের ইলেকট্রনিক্স সুবিধাবিহীন এলাকা হিসাবে ঘোষণা করা হয়। এমনকি শহরের অটোমেটিক দরজাও খুলে ফেলা হয়। নিষিদ্ধ করা হয় সেল ফোন, টিভি, কম্পিউটার, ওয়াই ফাই, রেডিওসহ সকল তথ্য প্রযুক্তির ব্যবহার। যদিও শহরের ১৪৭ জন অধিবাসী ল্যান্ড ফোন বা তারের সাহা্য্য ইন্টারনেট ব্যবহার করতে পারেন, তা খুব ধীর গতির। খুব সীমিত করে ফেলা হয় শহরের সকল ইলেকট্রিক ব্যবহার।

তাই ওয়েস্ট ভার্জিনিয়ার পূর্বাঞ্চলের অর্ধেক, ভার্জিনিয়ার নির্দিষ্ট কিছু অংশ থেকে শুরু করে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সীমান্ত পর্যন্ত মুঠোফোন ও অন্যান্য তারবিহীন যন্ত্রের ব্যবহার সীমিত, আর গ্রিন ব্যাংকে পুরোপুরিই বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কারণ, এ শহরের কাছাকাছি এলাকায় বিজ্ঞানীরা স্থাপন করেছেন বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ (রবার্ট সি বার্ড গ্রিন ব্যাংক টেলিস্কোপ)। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরি এটি নিয়ন্ত্রণ করে। দুই একর এলাকাজুড়ে বসানো সুবিশাল যন্ত্রটির ওজন ৭৭ লাখ ১১ হাজার কেজির বেশি।

এটি কোটি কোটি মাইল দূরের আওয়াজ শুনতে পায়। গ্রিন ব্যাংক টেলিস্কোপ প্রকল্পের প্রধান বিজ্ঞানী জে লকম্যান বলেন, ‘ছোট্ট গ্রামীণ একটা পরিবেশে তাঁরা অত্যন্ত উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করার সমন্বিত পরিবেশ পেয়েছেন। অতি ধীর শব্দ শুনতে চাইলে আশপাশের সব কোলাহল বন্ধ রাখা চাই।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ