বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি সমর্থনের পথ পরিহার করুন, খালেদাকে নাসিম

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার দলকে জঙ্গি সমর্থনের পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী ও চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

203912nasim-aa-1418290813-620x385_15862

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, আমি আহ্বান জানাবো, যারা আজকে জঙ্গিকে সমার্থন করে দরদ দেখাচ্ছেন তারা এই পথ থেকে সরে আসুন। এটা কোনো পথ নয়। সরকারের বিরোধিতা করার জন্য আপনি ওদের সাথে হাত মিলিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের বিরোধিতা করলে, আমাদের সমার্থন না করলে, আমাদের ভুল ত্রুটি ধরলে কোনো অসুবিধা নেই। কারণ আমরা সরকারে আছি আমাদের ভুল ত্রুটি হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। হাজার বার সমালোচনা করলে অসুবিধা নেই। কিন্তু জঙ্গি সমর্থন করা, একাত্তরের ঘাতকদের সামর্থন দেয়া, পরাজিত খুনিদের আশ্রয় দেয়া মহা অন্যায়, মহা পাপ।

রামপালের বিরোধিতা প্রসঙ্গে খালেদাকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রামপাল নিয়ে কেন বিরোধিতা করছেন? আপনি অহেতুক বিরোধিতা করছেন। কিছু লোক আছে যারা বাংলাদেশের যে কোন উন্নয়নের বিলোধিতা করে। কিন্তু আপনি কেন?

রামপাল প্রসঙ্গে তিনি আরও বলেন, রামপাল আন্দোলনকে মানুষ সমর্থন করে না। সমর্থন যদি করত তাহলে আন্দোলনকারীরা সফল হত। এসব আন্দোলন করে পত্রিকার শিরোনাম হওয়া যেতে পারে কিন্তু আন্দোলন সফল হয় না।

নাসিম আরও বলেন, রামপাল হবে, জঙ্গি দমন হবে এবং শেষ হাসিনার অধীনে ২০১৯ সালে নির্বাচন হবে।

প্রধান বক্তার বক্তৃতায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ জঙ্গি সন্ত্রাস সমর্থন করে না। এদেশের সকলস্তরের মানুষ জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমে এসেছে।

তিনি বলেন, পৃথিবীর সব দেশে যে প্রক্রিয়ায় জঙ্গিবাদ নির্মূল করা হয় সেই একই পদ্ধতিতে এদেশেও জঙ্গিবাদ সম্পূর্ণভাবে নির্মূল করা হবে।

বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইমদাদুল হক সেলিম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ