,

যশোরে ট্যাঙ্কলরি চাপায় দুই স্কুলছাত্র নিহত

 
নিজস্ব প্রতিবেদক : যশোরে ট্যাঙ্কলরি চাপায় দুই স্কুলছাত্র নিহত হয় হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সাকিল (১৩) ও হিমেল (১২)। এবং আবু সাইদ (১২) নামে অপর স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। সাইদ যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নিহত হিমেলের বাবা যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের আব্দুল্লাহ শেখ জানান, তার ছেলে ৭ম শ্রেণির ছাত্র হিমেল ও জিরাট গ্রামের লুৎফর রহমানের ছেলে ৮ম শ্রেণির ছাত্র সাকিল ও কচুয়া গ্রামের রফিক মিয়ার ছেলে ৭ম শ্রেণির ছাত্র আবু সাইদ রূপদিয়া ওয়েলফেয়ার স্কুলে লেখাপড়া করে। দুপুর ১টার দিকে তারা তিনজন একটি মোটরসাইকেলে করে যশোর শহরের দিকে আসছিল। পথিমধ্যে পদ্মবিলা এলাকায় যশোর ট্রেডিংয়ের সামনে পৌঁছলে একটি ট্যাঙ্কলরি (যশোর-ট-১০৪) তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলে সাকিল মারা যায়। গুরুতর আহত অবস্থায় হিমেল এবং সাইদকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসাপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানান, সাকিলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হিমেল এবং আবু সাইদকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসাপাতালের সার্জারি বিভাগের ডাক্তার মৌরিন জানান, আহত হিমেল ও সাইদ দু’জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু বিকেল চারটার দিকে তাদের অ্যাম্বুলেন্সে তোলার সময় হিমেলের মৃত্যু হয়। আবু সাইদকে ঢাকায় পাঠানো হয়।

কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, যে ট্যাঙ্কলরি চাপায় দু’স্কুলছাত্র নিহত হয় সেই গাড়িটি হাইওয়ে পুলিশ আটক করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে