,

পদ্মায় ডুবে দুই ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

 
নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারের পদ্মা নদী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকেলে মৈনট ঘাট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের লাশ উদ্ধার করেন।নিহতরা হলেন, অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের আবরার নির্ঝর ও আহমেদ হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

dpld_49911

আমজাদ আলী বলেন, অর্থনীতি বিভাগের ১৪ জন শিক্ষার্থী দোহারে বেড়াতে গিয়ে পদ্মায় গোসল করতে নামেন। তাদের মধ্যে ১২ জন উপর উঠে এলেও দুইজন নিখোঁজ থাকেন। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

দোহারের চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. জাকিরুল ইসলাম বলেন, দুপুর আড়াইটার দিকে ছাত্ররা নদীতে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন তলিয়ে গেলে সঙ্গীরাসহ এলাকার লোকজন তাদের খোঁজ চালান। কিন্তু খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।বিকাল সাড়ে ৫টার দিকে দোহারের মৈনট ঘাট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের লাশ উদ্ধার করেন বলে জানায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে