,

চামড়ার দাম নির্ধারণে বৈঠক কাল, কমতে পারে ১৫ শতাংশ!

13101011নিউজ ডেস্ক : এবারও কোরবানি ঈদকে সামনে রেখে পশুর কাঁচা চামড়ার দাম কমাতে তৎপর ব্যবসায়ীরা। বিশ্ব বাজারে চামড়ার মার্কেট পড়ে যাওয়ায় এবার প্রথমে দাম নির্ধারণই করতে চাননি তারা। শেষ পর্যন্ত সরকারের চাপে দাম নির্ধারণ করার বিষয়ে একমত হলেও পানির দামেই চামড়া কিনতে চাইছেন। এবারের ঈদে কাঁচা চামড়ার দাম নির্ধারণ করতে বুধবার চামড়া ব্যবসায়ীদের সংগঠন বৈঠকে বসছে। ওই বৈঠকেই নির্ধারণ করা হবে ঢাকা ও এর আশপাশের এলাকার চামড়া সংগ্রহে নির্ধারিত মূল্য।

বাংলাদেশ ট্যানারস অ্যাসোসিয়েশন (বিটিএ) সভাপতি শাহিন আহমেদ বলেন, চামড়ার দাম নির্ধারণে আমরা বুধবার বসব, সেখান থেকেই সিদ্ধান্ত হবে। তবে দাম কমবে এটা নিশ্চিতই বলা যায়। এর আগে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে বৈঠক করে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এবার চামড়ার দাম ১৫ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়। যদিও এতে মন্ত্রীর সায় নেই। বৈঠকে মন্ত্রী ব্যবসায়ীদের বলেন, এত কমালে চামড়ার মার্কেটই থাকবে না। আপনারা যৌক্তিক পর্যায়ে কমিয়ে দাম নির্ধারণ করেন।

গত বছর ঢাকায় প্রতি বর্গফুট কোরবানির গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা ছিল ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা। এ ছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ছিল ২২ থেকে ২৫ টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৪ সালে ঈদের সময় গরুর কাঁচা চামড়ার নির্ধারিত মূল্য ছিল প্রতি বর্গফুট ৬৫ থেকে ৭০ টাকা এবং খাসি ২০ থেকে ২২ টাকা।

এবার আরও এক দফা কমিয়ে কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হবে। প্রায় ১০ থেকে ১৫ শতাংশ দাম কমতে পারে বলে আভাস পাওয়া গেছে। জানা গেছে, বাইরের মার্কেটে এখন ভালো মানের এ, বি ও সি গ্রেডের চামড়া প্রতি বর্গফুট ১ ডলার বা তার কিছু বেশি দরে বিক্রি হচ্ছে। নিন্ম মানের চামড়ার দাম একেবারেই কম বলে জানান ব্যবসায়ীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে