,

কাল সৌদি যাচ্ছেন খালেদা: যাবেন তারেকও

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগামীকাল ৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওইদিন হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
khaleda_49835
দলীয় সূত্রে জানা গেছে, সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে বেগম খালেদা জিয়া পবিত্র হজ পালন করবেন। খালেদা জিয়া ছাড়াও তার সাথে পরিবারের আরো কয়েকজন সদস্যও যাবেন সৌদি আরবে।

এছাড়া লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও হজ পালনের জন্য একই সময়ে সৌদি আরব যেতে পারেন। জানা গেছে, মা-বেগম খালেদা জিয়ার যাত্রার সময়ের সঙ্গে মিল রেখে লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী-কন্যাসহ দুবাই যাবেন।

সেখানে মায়ের সঙ্গে সাক্ষাতের পর ৮ সেপ্টেম্বর জেদ্দা বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের উদ্দেশ্যে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যের উদ্দেশে সৌদি আরব ছাড়ার কথাও জানিয়েছে সূত্রটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে